আর গাইবেন না অরিজিৎ সিং! নতুন বছরের শুরুতেই কোটি ভক্তের হৃদয় ভাঙা ঘোষণা
ভারতীয় সংগীত জগতের সেনসেশন অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি জানান, এখন থেকে আর নতুন কোনো সিনেমার গানে কণ্ঠ দেবেন না।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, “এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক গায়ক হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই ইতি টানছি।”
এই ঘোষণায় বলিউড এবং টালিউড—দুই ইন্ডাস্ট্রিতেই শোকের ছায়া নেমে এসেছে। তুম হি হো, চন্না মেরেয়া বা বোঝেনা সে বোঝেনার মতো অসংখ্য কালজয়ী গানের শিল্পী কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুলেছেন অরিজিৎ সিংয়ের বোন অমৃতা সিং। তিনি জানান, সংবাদের মাধ্যমেই তিনি এই খবরটি প্রথম জেনেছেন। অমৃতা বলেন, “দাদার সিদ্ধান্ত নিয়ে আমার মন্তব্য করা সাজে না। তবে একদিন না একদিন তো সবই ছাড়তে হবে।”
অমৃতা আরও জানান, কোনো শিল্পীর জীবনে পরিবর্তন আসতেই পারে এবং সেই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। তবে অরিজিৎ সিংয়ের এই সরে দাঁড়ানো কি স্থায়ী নাকি সাময়িক, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
সংগীত সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, দীর্ঘদিনের একটানা কাজের চাপে অরিজিতের গলায় সমস্যা তৈরি হতে পারে। তাই গলার বিশ্রামের জন্য তিনি হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন। তবে গায়ক নিজে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আরো পড়ুন:- মৌসুমীর বিয়ে নিয়ে তোলপাড়! ১০ কোটি টাকার মামলার ঘোষণা
অবশ্য গানের জগত থেকে সরে দাঁড়ালেও অরিজিৎকে হয়তো নতুন পরিচয়ে দেখা যাবে। বর্তমানে তিনি চলচ্চিত্র পরিচালনার দিকে বেশি মন দিয়েছেন। তার পরিচালিত প্রথম বাংলা ছবি ‘সা’ এখন মুক্তির অপেক্ষায়।
পাশাপাশি একটি হিন্দি ছবি পরিচালনার কাজও শুরু করেছেন তিনি। ভক্তরা ধারণা করছেন, সিনেমার পর্দার পেছন থেকে অরিজিৎ হয়তো নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন। প্লেব্যাক ছাড়লেও স্টেজ শো বা স্বাধীন সংগীতে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ভক্তদের মাঝে জল্পনা তুঙ্গে।
সংগীতবোদ্ধারা মনে করছেন, অরিজিৎ সিংয়ের এই প্রস্থান সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি করবে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি যে মানদণ্ড তৈরি করেছেন, তা অতিক্রম করা পরবর্তী প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হবে। আরো জানতে ভিজিট করুন।