সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ৬ সদস্যের কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ! - Trend Bd

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ৬ সদস্যের কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ!

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন ও রুট পারমিট বাতিল

রাজধানীর সদরঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করতে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ, দায়ীদের পরিচয় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস এবং নৌপরিবহন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৮ মার্চ) বিকেলে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ‘এমভি আসা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুর্ঘটনাপ্রত লঞ্চ দুটির রুট পারমিট তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Leave a Comment