শিক্ষকদের বেতন দ্বিগুণ! নতুন পে স্কেলে কার কত বেতন বাড়ছে? - Trend Bd

শিক্ষকদের বেতন দ্বিগুণ! নতুন পে স্কেলে কার কত বেতন বাড়ছে?

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে দ্বিগুণ! নতুন পে স্কেলে কার বেতন কত হচ্ছে?

সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ১৩তম গ্রেড বা অন্যান্য গ্রেডে থাকা প্রাথমিক শিক্ষকদের বেতন এবার বড় অংকে বাড়ছে। নতুন পে স্কেল বা বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। আগে যা ছিল মাত্র ৮ হাজার ২৫০ টাকা।

কমিশন প্রধান জাকির আহমেদ খান এই বাস্তবসম্মত সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছেন। বর্তমানে নিত্যপণ্যের উচ্চমূল্যের কথা মাথায় রেখে এবং জীবনযাত্রার ব্যয় সামলাতে এই বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন শুধু সরকারের চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।

প্রাথমিক শিক্ষকদের বেতনে বড় চমক

নতুন বেতন কাঠামোতে ১৩তম গ্রেডে থাকা প্রাথমিক শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে সরাসরি ২৪ হাজার টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ বেতন বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা।

১১তম থেকে ২০তম গ্রেডে থাকা কর্মচারীদের জন্য এবার বিশেষ সুযোগ রাখা হয়েছে। তাদের শুধু বেতনই বাড়বে না, বরং টিফিন ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপটি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন:- ৫টি ব্যাংকের গ্রাহকদের বড় জয়! আমানতে মুনাফা দেওয়ার ঘোষণা।

পে স্কেলের মূল কাঠামো ও অনুপাত

নতুন প্রস্তাবে ২০টি গ্রেডের জন্য আলাদা কাঠামো তৈরি করা হয়েছে। এখানে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজার ব্যাপার হলো, এবার বড় ও ছোট পদের বেতনের বৈষম্য কমাতে ১:৮ অনুপাত রাখা হয়েছে, যা আগে ১:৯.৪ ছিল।

এই নতুন স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে সরকারি খাতে ১৪ লাখ কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি কাজ শুরু করবে।

আরো পড়ুন:- সালাহ ফিরতেই লিভারপুলের তান্ডব! মার্সেইকে উড়িয়ে নক-আউটে অলরেডরা।

সময়সীমার আগেই প্রতিবেদন দাখিল

সরকার গত ২৭ জুলাই ২০২৫ তারিখে এই কমিশন গঠন করেছিল। প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল ১৪ ফেব্রুয়ারি ২০২৬-এ। তবে কমিশন নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে চমক দেখিয়েছে। মাত্র ১৮ শতাংশ বাজেট খরচ করে এই বিশাল কাজ সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৩ সালের পর দীর্ঘ ১২ বছর পর নতুন বেতন কমিশন গঠন করা হলো। বেসামরিক কর্মচারীদের পর এখন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা কমিশন কাজ শুরু করবে। শিক্ষকদের জন্য এটি একটি ঐতিহাসিক পরিবর্তন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো জানতে ভিজিট কড়ুন।

Leave a Comment