চালের দাম বাড়তেই প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ: এক দিনেই বদলে গেল বাজারের ছবি! - Trend Bd

চালের দাম বাড়তেই প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ: এক দিনেই বদলে গেল বাজারের ছবি!

বাজারে চালের দাম বেড়েছে শুনেই আর স্থির থাকতে পারলেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের পকেটে টান পড়বে, এটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তাই তো খবর পাওয়া মাত্রই দিলেন এক কড়া নির্দেশ!

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই বড় খবরটি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, গতকাল খুচরা বাজারে মোটা চালের দাম বাড়ার সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি এটি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। তাঁর এই নির্দেশের ফলে এরই মধ্যে বাজারে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

শুধু বাজার নিয়ন্ত্রণ নয়, চাটুকারিতার বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে তাঁকে অভিনন্দন জানিয়ে যেসব বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি।

কয়েকদিন আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডিতে নিজের ছবি দেখে তখনই তা সরানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। কোনো ধরণের ব্যক্তিপূজা বা বাড়তি প্রশংসা যে তিনি পছন্দ করছেন না, তাঁর এই সিদ্ধান্তে তা পরিষ্কার হয়ে গেছে।

Leave a Comment