মৃত শিক্ষকের বদলি! শিক্ষা মন্ত্রণালয়ে একি তুঘলকি কাণ্ড?
মৃত শিক্ষকেরও বদলি! শিক্ষা মন্ত্রণালয়ে একি চলছে? অন্ধকারে ঢিল ছোড়ার মহোৎসব অবস্থা এখন বড্ড করুণ। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি আর পদায়ন নিয়ে বর্তমানে যে তুঘলকি কাণ্ড চলছে, তা দেখলে যেকোনো সচেতন মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড যারা, সেই শিক্ষকদের তথ্য ব্যবস্থাপনা এখন এতটাই অগোছালো যে মন্ত্রণালয় কার্যত অন্ধকারে ঢিল ছুড়ছে। …