আদাবরে সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার - Trend Bd

আদাবরে সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

আদাবরে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাসেম হাসু গ্রেফতার

রাজধানীর আদাবর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আদাবরের ১১ নম্বর রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন আবুল হাসেম হাসু। দীর্ঘ সময় পলাতক থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি গোপনে নিজ বাসায় ফেরেন। খবর পেয়ে আদাবর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে। হাসু আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকার মৃত ফজর আলীর ছেলে।

গ্রেফতারকৃত এই নেতার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এবং যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৫ আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা ও অন্যান্য অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Comment