স্মিথ ঝড়ে চূর্ণ হোবার্ট! ৫৭ রানের বিশাল জয়ে বিপিএল ফাইনালে সিডনি সিক্সার্স
বিগ ব্যাশ লিগের (BBL) শিরোপা নির্ধারণী ম্যাচে আরও একবার দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী পার্থ স্করচার্স এবং সিডনি সিক্সার্সকে। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জার’ ম্যাচে হোবার্ট হারিকেনসকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্মিথের দল। আগামী রোববার অপটাস স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে নামবে এই দুই জায়ান্ট।
ম্যাচটিতে টসে হেরে ব্যাটিং করতে নেমে সিডনি সিক্সার্স ৮ উইকেটে ১৯৮ রানের পাহাড় গড়ে। জবাবে হোবার্ট হারিকেনস ১৪১ রানেই গুটিয়ে যায়। সিডনির এই দাপুটে জয়ে ব্যাট হাতে স্টিভ স্মিথ এবং অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন তরুণ জোয়েল ডেভিস।
স্মিথের ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ’ বার্তা
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে যখন তুমুল বিতর্ক, ঠিক তখনই ব্যাটে ঝড় তুললেন স্টিভ স্মিথ। মাত্র ৪৩ বলে ৬৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার এবং একটি দৃষ্টিনন্দন ছক্কা। ৩১ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে নির্বাচকদের যেন এক কড়া বার্তা দিলেন এই তারকা।
স্মিথ যখন খেলছিলেন, মনে হচ্ছিল স্কোর ২২০ ছাড়িয়ে যাবে। তবে হোবার্টের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের এক ওভারে জোড়া উইকেট সিক্সার্সকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয়। স্মিথকেও ব্যক্তিগত ৬৫ রানে বোল্ড করেন রিশাদ। তবে শেষ দিকে জোয়েল ডেভিসের ২৭ এবং ল্যাকলান শ-র ২১ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় সিডনি।
রিশাদের লড়াই ও হোবার্টের ব্যাটিং বিপর্যয়
হোবার্ট হারিকেনসের বোলারদের মধ্যে আবারও নজর কেড়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। গুরুত্বপূর্ণ সময়ে স্মিথ ও মইসেস হেনরিকসের উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচে উত্তেজনা ফেরান। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া নিখিল চৌধুরী ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুর্দান্ত কিপটে বোলিং করেন।
১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে হোবার্ট। মিচেল স্টার্কের গতির কাছে পরাস্ত হন মিচেল ওয়েন। অধিনায়ক বেন ম্যাকডারমট ৪০ রান করলেও অন্য ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। বিশেষ করে জোয়েল ডেভিস বল হাতেও ম্যাজিক দেখান এবং ফিল্ডিংয়ে তিনটি অবিশ্বাস্য ক্যাচ লুফে নিয়ে হোবার্টের হার নিশ্চিত করেন।
আরো পড়ুন:- আইপিএল থেকে দুবাই—সবখানেই Rishad Hossain ম্যাজিক!
আরও একবার পার্থ বনাম সিডনি মেগা ফাইনাল
এই জয়ের ফলে বিগ ব্যাশের ইতিহাসে ষষ্ঠবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পার্থ স্করচার্স এবং সিডনি সিক্সার্স। লিগ পর্বের সেরা দুই দলই শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নিল। তবে হোবার্টের জন্য এই মৌসুমটি ছিল হতাশার। নিয়মিত অধিনায়ক নাথান এলিস ও ক্রিস জর্ডানের ইনজুরি তাদের বোলিং আক্রমণকে দুর্বল করে দিয়েছিল।
আরো জানতে ভিজিট করুন
আগামী রোববার পার্থের মাটিতে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। স্মিথের ফর্ম এবং স্টার্কের গতির সামনে পার্থের শক্তিশালী ব্যাটিং লাইনআপ কেমন প্রতিরোধ গড়ে, সেটাই এখন দেখার বিষয়।
আরো পড়ুন:- সিলেটকে উড়িয়ে ফাইনালে রাজশাহী! Bpl এবার নতুন চ্যাম্পিয়ন?